সোমবার, ১৭ আগস্ট ২০২৬

কাল ইসরায়েল যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন জানাতে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পাশাপাশি পার্শ্ববর্তী আরব দেশে সফর করবেন তিনি। খবর রয়টার্স ও আলজাজিরা।

আজ মঙ্গলবার ভোরে বাইডেনের ইসরায়েল সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি জানান, ইসরায়েলের সঙ্গে সংহতি পুনর্নিশ্চিত করবেন বাইডেন।

গাজায় ইসরায়েলি বাহিনির ব্যাপক হামলা ও স্থল হামলার পরিকল্পনার মাঝে এ ঘোষণা এল।

তেল আবিবে সাংবাদিকদের ব্লিংকেন বলেন, বাইডেন স্পষ্ট করবেন যে ‘ইসরায়েলের অধিকার এবং প্রকৃতপক্ষে তার জনগণকে হামাস ও অন্যান্য সন্ত্রাসীদের থেকে রক্ষা ও ভবিষ্যতের হামলা প্রতিরোধ করার দায়িত্ব রয়েছে।’

এর আগে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনা করেন ব্লিংকেন। আলোচনা চলাকালে সাইরেন বেজে উঠলে পাঁচ মিনিটের জন্য একটি ব্যাংকারে আশ্রয় নিতে বাধ্য হন তিনি।

এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, ইসরায়েল সফরের পর জর্ডানের বাদশাহ আবদুল্লাহর পাশাপাশি মিসরীয় রাষ্ট্রপতি ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করতে জর্ডানে যাবেন বাইডেন।

সপ্তাহখানেক ধরে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে কূটনীতিক তৎপরতা নিয়ে ব্যস্ত আছেন অ্যান্থনি ব্লিংকেন। ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক দিয়ে শুরু হয় সফর। এরপর ফিলিস্তিনি কর্তৃপক্ষ, জর্ডান, কাতার, বাহারাইন, মিসর, সৌদি আরব ঘুরে আবারো নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন তিনি। এরপরই আসে বাইডেনের ইসরায়েল সফরের ঘোষণা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...