সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক

শুভাশীষ দাশ , রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির রামগড় থানার পুলিশ কনস্টেবল আশরাফুল হাসান প্রকাশ তানভীর(২৬) ও তার দুই সহযোগীকে ভারতীয় ফেনসিডিলসহ চট্টগ্রামে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। এসময় অপর এক মাদকদ্রব্য ব্যবসায়ি পালিয়ে যায়।

শনিবার বিকালে একটি প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বায়েজীদ বোস্তামী থানায় একটি মামলা হয়েছে। রামগড় থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমান ও চট্টগ্রাম ডিবি-উত্তর এর উপ-পরিদর্শক(এসআই) আব্দুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল (নম্বর-১৬২০, বিপি- ৯৭১৫১৭ ৭৭৫৩) আশরাফুল হাসানের গ্রামের বাড়ি ফটিকছড়ির ভুজপুর থানার বাগানবাজারের পুরান রামগড়ে। তার বাবার নাম আবু বকর। অপর দুইজন হচ্ছেন,কুমিল্লার মো: মুসা(৪৪) ও সীতাকুণ্ড ভাটিয়ারী এলাকার এজাহার মিয়া(৩২) ।

পলাতক আসামী ফটিকছড়ি উপজেলার ভূজপুর বাগান বাজার এলাকার হাবিবুল্লাহ চৌধুরীর ছেলে মো: আইমান চৌধুরি(২২)।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, তল্লাশী চালিয়ে ৯৩ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে কনস্টেবল আশরাফুলসহ অপর দুই মাদক ব্যবসায়ী স্বীকার করেছে, তারা ভুজপুরের বাগানবাজার সীমান্তের ওপারের ভারত থেকে ফেনসিডিলগুলো পাচার করে এনে চট্টগ্রামে বিক্রি করতে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে তারা এ মাদক ব্যবসা করে আসছিল বলেও স্বীকার করেছে বলে সূত্র জানায়।

এ ব্যাপারে গ্রেফতারকৃত তিনজন পলাতক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮র ৩৬(১) এর ১৪(গ)/৩৮/৪১ ধারায় বায়েজীদ বোস্তামী থানায় একটি মামলা রুজু হয়েছে।এদিকে, রামগড় থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কনস্টেবল আশরাফুল হাসান (তানভীর) প্রায় দেড় মাস আগে রামগড় থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই মাদক কারবারিদের সাথে তার সখ্যতা সকলের নজরে আসে। ওই কর্মকর্তা আরও বলেন, রামগড় থেকে মাত্র ৩-৪ কিলোমিটার দূরে ফটিকছড়ির বাগানবাজারে পৈত্রিক বাড়ি হওয়ায় ভারত সীমান্তবর্তী ঐ এলাকার মাদক চোরাচালানীদের সাথে দীর্ঘদিন থেকে তার উঠাবসা। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সন্ধ্যাকালীন রোল কলে আশরাফুল অনুপস্থিত ছিলেন।

রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, প্রায় দেড় মাস আগে কনস্টেবল আশরাফুল এ থানায় পোষ্টিং হয়ে আসেন।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, কনস্টেবল আশরাফুল হাসান মাদকদ্রব্যসহ ডিবি পুলিশের হাতের গ্রেফতারের বিষয়টি অফিসিয়িালি এখনও আমাদের জানানো হয়নি। জানানো হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...