কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে মিজানুর রহমান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
রোববার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উজানটিয়া ইউনিয়নের সুতাচোরা এলাকার আশেক এলাহীর ছেলে ও পেকুয়া বাজারস্থ এসডি সিটি সেন্টারের ফারুক জোন নামে একটি কসমেটিকস দোকানের কর্মচারী।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, লাশটি উদ্ধার করার জন্য পুলিশ পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ কি সেই বিষয়ে ময়নাতদন্তের পর জানা যাবে।
