বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইউরোপ যাচ্ছেন প্রধানমন্ত্রী, গুরুত্ব পাবে যেসব বিষয়

চট্টগ্রাম নিউজ ডটকম

চার দিনের সফরে আগামী ২৪ অক্টোবর ইউরোপের দেশ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর এই সফর।

আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠেয় এই বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনসহ ইইউভুক্ত দেশের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, বাংলাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, গত এক বছর ধরে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন আহ্বান জানিয়ে আসছে।

তাই, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, জিএসপি প্লাস সুবিধা, ইন্দো-প্যাসিফিককে কেন্দ্র করে ভূরাজনীতি, বৈশ্বিক তহবিল সংগ্রহের বিকল্প ব্যবস্থা ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে সহযোগিতায় জোর দিচ্ছে ইইউ। তাই, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) থেকে বাংলাদেশকে কম সুদে সাড়ে ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। গ্লোবাল গেটওয়ে ফোরামের ফাঁকে এ বিষয়ে চুক্তি সই হতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউর ঋণদাতা সংস্থা– ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দেবে ইআইবি।

বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর সফরটি সফল হলে বাংলাদেশের আঞ্চলিক সংযোগ ও বৈশ্বিক তহবিল সংগ্রহের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে পারে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে কিনা বড় বোন হারিয়ে হাসতে ভুলে গিয়েছিল।আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবা নাজমুল হককে নিয়ে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...