সোমবার, ১৭ আগস্ট ২০২৬

মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে গান গেয়ে উচ্ছ্বসিত কলকাতার উর্মি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র। গড়বে মুক্তির রেকর্ড। ছবিটি তৈরি হয়েছে বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায়। চলচ্চিত্রটি তুলে ধরেছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জীবনের নানান কাহিনী। সেই চলচ্চিত্রে ভারতের প্রখ্যাত সুরকার শান্তনু মৈত্রর সুরে গান গেয়েছেন কলকাতারই গায়িকা উর্মি চৌধুরী। ছবিটিতে শেখ মুজিবুরের বিয়ের সময় একটি গান চলবে।

উর্মির গাওয়া গানে দৃশ্য হিসেবে দেখানো হয়েছে মুজিবুর রহমানের বিয়ে, বউ বাড়িতে প্রবেশ করছে এবং নৃত্যরত মেয়েদের। গানের দৃশ্যে দেখা যাবে, অভিনেতা আরফিন শুভ, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী সহ বহু অভিনেতা অভিনেত্রীকে। গানটি উর্মি গেয়েছিলেন ২০২১ সালে।

ছবিটি মুক্তি পাচ্ছে ২০২৩-এর ১৩ই অক্টোবর। তবে দুই ভাবে মুক্তি পাচ্ছে। একটি বাংলা ভাষায়, একটি হিন্দি ভাষায়। বাংলাতে মুক্তি পাবে ১৩ই অক্টোবর এবং হিন্দিতে মুক্তি পাবে ২৭শে অক্টোবর। ছবিটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরিচালনায় রয়েছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এই একটা ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের প্রায় শতাধিক শিল্পী।

মুক্তির আগে ১২ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সিনেমাটির প্রিমিয়ার শো দেখেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজেই বলেছেন, এই চলচ্চিত্রের মাধ্যমে ইতিহাসের অনেক অজানা তথ্য থেকে শুরু করে নতুন অধ্যায় জাতি জানতে পারবে।

২০১৯ সালের চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হয়। অবশেষে চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশে পায় আনকাট সেন্সর ছাড়পত্র।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...