রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ভোরে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আলাদা আলাদা ম্যাচে শুক্রবার (১৩ অক্টোবর) মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এদিন ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে।

ঘরের মাঠ বুয়েন্স আয়ার্সের মন্যুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় মাঠে নামবে মেসিরা। আর সকাল সাড়ে ৬টায় খেলবে নেইমারবাহিনী।

ঘরের মাঠ অ্যারেনা পান্তানাল স্টেডিয়ামে খেলবে সেলেসাওরা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে।

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ফিফা। ফিফার নিজস্ব চ্যানেল ‘দি ফিফা প্লাস ফাস্ট’-এ ম্যাচ দুটি দেখা যাবে।

এর আগে, বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই লড়াইয়ে বলিভিয়া ও পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল নেইমাররা। এবার বিশ্বকাপের আসন্ন আসরের বাছাইয়ে আগামী ১৩ ও ১৮ অক্টোবর ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল।

অন্যদিকে মেসিদের পরের ম্যাচ পেরুতে। আগামী ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় লিমার এস্তাদিও নাসিওনালে গড়াবে ম্যাচটি।

অন্যদিকে ১৮ অক্টোবর পেরু–আর্জেন্টিনার ঘণ্টা দুয়েক আগে মাঠে নামবে ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল ৬টায় মন্তেভিদেওর এস্তাদিও সেন্তেনারিওতে উরুগুয়ের বিপক্ষে খেলবে নেইমাররা।

এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচের সূচিও ঘোষণা করেছে কনমেবল। আগামী ২১ নভেম্বর মুখোমুখি হবে দল দুটি। এই ম্যাচে নেইমার–অ্যালিসনরা আতিথ্য দেবেন মেসি–দি মারিয়াদের। তবে এখনও এই ম্যাচের ভেন্যু এবং শুরুর সময় জানা যায়নি।

সর্বশেষ ২০২১ সালের ৫ সেপ্টেম্বর কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ব্রাজিলে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু খেলা শুরুর ৭ মিনিটের মাথায় স্থগিত হয় ম্যাচটি। তবে পরের আর ম্যাচটি আয়োজিত হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...