সোমবার, ১৭ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে দুই ভুয়া চিকিৎসকের দণ্ড

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের অন্তর্গত হেয়াকো বাজারে দুই ভূয়া চিকিৎসককে দণ্ড দিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.টি.এম কামরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ড দেন।

এ সময় স্থানীয় রমজান আলী মন্ডল নামে এক ব্যক্তি ডাক্তার না হয়ে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার ও ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখার অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই বাজারে হেদায়েত উল্লাহ নামে এক ফার্মেসী মালিককে অন্যায় ভাবে ডাক্তার পদবী ব্যবহার ও ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী পরিচালনার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি উক্ত ফার্মেসি সিলগালা করা হয়।

তাছাড়া ঐ ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রতারণার আশ্রয় নিয়ে এ ধরনের তৎপরতার কথা জনসমক্ষে স্বীকার করে মোবাইল কোর্টের নিকট ক্ষমা প্রার্থনা করেন।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: আরেফিন আজিম ও ভুজপুর থানা পুলিশের একটি টীম।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

আরও পড়ুন

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, শ্রেষ্ঠ মৎস্য চাষী আজিম উদ্দিন

‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা...

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...