চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোলাই মদসহ রুবেল মজুমদার (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের খোকার দোকান এলাকায় অভিযান চালিয়ে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল মজুমদার ১নং কধুরখীল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মজুমদার বাড়ীর মৃত অমল মজুমদার প্রকাশ টন্টু মজুমদারের ছেলে। এ সময় তার কাছ থেকে ২০লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আছহাব উদ্দিন বলেন, গ্রেফতারকৃত রুবেল মজুমদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
