রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ভারতকে ২৭৩ রানের টার্গেট দিল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর আজ আফগানিস্তানের মুখোমুখি হয় ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

আগে ব্যাট করতে শুরুতেই দলীয় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা। তবে চতুর্থ উইকেট জুটিতে আজমতউল্লাহ ওমরজাই ও শহীদির রেকর্ড ১২১ রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় আফগানিস্তান।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানরা।

আগে ব্যাট করতে নেমে ব্যাটিং পাওয়ার প্লেতে দারুণ সূচনা পায় আফগানিস্তান। ব্যাটিং পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৪৮ রান তুলে বড় সংগ্রহের বার্তা দেয় রহমানুল্লাহ গুরবাজরা।

কিন্তু ১৩ ও ১৪তম ওভারে রহমত শাহ ও গুরবাজ ফিরে গেলে দলীয় ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানরা।

কিন্তু চতুর্থ উইকেট জুটিতে আজমতউল্লাহ ওমরজাই ও আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি দলের হাল ধরেন। বিশ্বকাপে তাদের এই জুটি শুধু দলের চাপই সামলায় নি, গড়েছে রেকর্ডও। আফগানিস্তানের বিশ্বকাপ ইতিহাসে ১২১ রানের সর্বোচ্চ রানের জুটি গড়েন ওমরজাই ও শহীদি।

ওমরজাই নিজের অর্ধশতক করে সাজঘরে ফিরে গেলে মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন অধিনায়ক শহীদি। পঞ্চম উইকেট জুটিতে তাদের গড়া ৪১ রানের পার্টনারশিপ ভাঙেন কুলদীপ যাদব।

শেষ দিকে রশিদ খানের ক্যামিও ইনিংসে লড়াকু পুঁজি পায় আফগানিস্তান।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। সর্বোচ্চ ৮০ রান করে অধিনায়ক শহীদি। ভারতের হয়ে চারটি উইকেট নেন জাসপ্রীত বুমরাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...