সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা হত্যা মামলার আরও ২জন আসামী গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায়  ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলাম টাক্কন হত্যা মামলার আরও ২জন পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন ১) মো. আল আমিন সাগর(৩০) ও ২) মো. ওবায়দুল কাদের প্রকাশ ওবাইদুল্লা সুমন (৩৮)।

র‍্যাব জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে হাটহাজারী থানার আব্বাছিয়া পুল এলাকা থেকে মঞ্জুরুল হত্যা মামলার ৩নং আসামী আল আমিন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। সে রাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দবাড়ি এলাকার নাম মৃত রমজান আলীর ছেলে।

এরপর গ্রেপ্তারকৃত আসামীর তথ্যের ভিত্তিতে একই রাত ১২ টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাঁচলাইশ এলাকা থেকে মঞ্জুরুল হত্যা মামলার ২নং আসামী মোঃ ওবায়দুল কাদের প্রকাশ ওবায়দুল্লা সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। সে রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর পাঠান পাড়া এলাকার মোঃ নবীর হোসেন প্রকাশ বাচা মিয়ার ছেলে।

গ্রেপ্তারের পর গতকাল মঙ্গলবার রাতেই তাদেরকে রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব। থানায় হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে ওবায়দুল্লা সুমনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

আজ বুধবার (১১ অক্টোবর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত সোমবার মামলার প্রধান আসামী মঈন উদ্দিন মঈনুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মঞ্জুরুল ইসলাম হত্যা মামলায় ৩জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে বালু ব্যবসায়ী নিহত

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, “গতকাল রাতে মঞ্জুরুল ইসলাম হত্যা মামলার আরও ২জন আসামীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব। তাঁরা মামলার ২নং ও ৩নং আসামী ওবাইদুল্লা সুমন ও আল আমিন সাগর। আসামীদের তথ্যের ভিত্তিতে একই রাতে ওবাইদুল্লা সুমনের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ সকালে তাদের দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।বাকি আসামীকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে”।

প্রসঙ্গত , এর আগে গত ৮ অক্টোবর বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার শান্তিনিকেতন এলাকার বালুরমহালে যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহত যুবলীগ নেতা মঞ্জুরুল ইসলামের স্ত্রী বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় মঈন উদ্দিন মঈনু, ওবায়দুল কাদের প্রকাশ ওবায়দুল্লা সুমন, আল আমিন সাগর ও শুভজিত দাশ’সহ ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যাকাণ্ডের ঘটনার মামলায় এজাহারনামীয় ৪ জন আসামীর মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, ১নং আসামি মঈন উদ্দিন মঈনু, ২নং আসামী ওবায়দুল কাদের প্রকাশ ওবায়দুল্লা সুমন ও ৩নং আসামী আল আমিন সাগরকে গ্রেপ্তার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...