সোমবার, ১৭ আগস্ট ২০২৬

দুই বাসের রেষারেষি, প্রাণ গেল ৫ যাত্রীর

চট্টগ্রাম নিউজ ডটকম:

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে পাঁচ গার্মেন্টকর্মী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। বুধবার (১১ অক্টোবর )সকাল ৮টায় ত্রিশালের চেলের ঘাট এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের বহন করা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ভালুকার রাসেল গার্মেন্টস নামে পোশাক কারখানার শ্রমিকদের বহন করা বাসটি ত্রিশাল থেকে শ্রমিকদের নিয়ে ভালুকার দিকে যাচ্ছিল। পথে চেলের ঘাটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ওভারটেক করে সামনে গিয়ে যাত্রী ওঠানোর সময় পেছন থেকে অন্য একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

তারা হলেন- ত্রিশাল উপজেলার কাঁঠাল এলাকার তেঁতুলিয়া গ্রামের জেসমিন আক্তার (২৫), ত্রিশালের সাখুয়া ইউনিয়নের নওপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৩০), ময়মনসিংহ সদরের চুরখাই এলাকার লিটন মিয়া (৩২)। তারা সবাই রাসেল গার্মেন্টের শ্রমিক।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হাসপাতালে নেওয়ার পথে একজন নারীর মৃত্যু হয় বলে জানায় পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাঁর পরিচয় শনাক্ত হয়নি। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আরেকজনের মৃত্যু হয়। তাঁর নাম সোহেল মিয়া (৩৫)। তিনি ত্রিশালের রাগামারার আহেদ আলীর ছেলে। সকালে বাড়ি থেকে কারখানার উদ্দেশে বের হয়েছিলেন বলে জানিয়েছেন তার ছোট ভাই সুজন মিয়া।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর রহমান বলেন, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। নিহতরা সবাই কর্মস্থলে যাচ্ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...