রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে ইসলামী ব্যাংক আজমপুর বাজার আউটলেটের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে সকল প্রকার ব্যাংকিং সেবা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বারইয়ারহাট শাখার ১১তম এজেন্ট আজমপুর আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি উপজেলার জোরারগঞ্জের ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে উপকূল কমার্শিয়াল জোন এজেন্ট আউটলেটসহ দেশব্যাপী ইসলামী ব্যাংকের ২০টি নতুন এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মাওলা। ইসলামী ব্যাংকের এসইভিপি ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ঢাকা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইভিপি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মাহবুব মোরশেদ। এছাড়া অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, নঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আকিজ উদ্দিন সহ ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ বক্তব্য রাখেন। আজমপুর বাজারে নব প্রতিষ্ঠিত এজেন্ট আউটলেটে ইসলামী ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান নুরুল হোসাইন কাওসারের সভাপতিত্বে ও আজমপুর আউটলেটের ইনচার্জ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখা প্রধান ও এসএভিপি মোহাম্মদ নাজীম উদ্দীন, প্রজেক্ট ইনচার্জ মোহাম্মদ কামাল উদ্দিন, আজমপুর আউটলেটের সত্ত্বাধীকারী ছানাউল্লাহ নিজামী, করেরহাট আউটলেটের সত্ত্বাধীকারী মো. আলতাফ হোসেন ভূঁইয়া, হেঁয়াকো আউটলেটের সত্ত্বাধীকারী এয়াকুব আলী চৌধুরী, গোলকেরহাট আউটলেটের সত্ত্বীধীকারী মুহাম্মদ আনোয়ার হোসেন, আবুরহাট আউটলেটের সত্ত্বাধীকারী কামারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম টনি, আবুল কাশেম সওদাগর, আবুল বশর, বারইয়াহাট শাখার অধীন অন্যান্য এজেন্ট স্বত্বাধিকারী আলমগীর চৌধুরী, আনোয়ারুল আলম ভুঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, মিসেস আসমা আক্তার, মহি উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি মুনিরুল মাওলা বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী ব্যাংকের অবদানের কথা তুলে ধরেন। ইসলামী ব্যাংকের প্রতি দেশের সর্বস্তরের জনগণের আস্থা, বিশ্বাস ও ব্যাপক সম্পৃক্ততা বিষয়ে উল্লেখ করে সকল অপপ্রচার উপেক্ষা করে আগামীতেও যথারীতি শরীয়াহ ভিত্তিক এই ব্যাংকের সাথে থাকার জন্য গ্রাহকদের আহবান জানান। ভবিষ্যতে ইসলামী ব্যাংকের কার্যক্রম আরো বিস্তৃত হবে বলে তিনি ঘোষণা করেন।

আজমপুর আউটলেটের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নুরুল হোসাইন কাওসার বলেন, এজেন্ট আউটলেট কর্মকর্তা ও স্থানীয় জনগনকে এজেন্ট আউটলেটে লেনদেন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে নির্দ্বিধায় যাবতীয় ব্যাংকিং সেবা গ্রহন করার জন্য স্থানীয় জনগণের প্রতি তিনি অনুরোধ জ্ঞাপন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রীর আশা

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট–পরবর্তী...

ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে চায় সরকার: অর্থমন্ত্রী

বিশ্ব অর্থনীতির পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজেট ও অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে স্থানীয় ব্যাংক থেকে সরকারের ঋণ...

বর্তমান সরকার দুঃসাহসিক চ্যলেঞ্জ গ্রহণ করেছে

সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টার কিছু পরে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা...