রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কলকাতার ফোর্টিস হাসপাতাল

শঙ্কামুক্ত সিইউজে’র সভাপতি তপন চক্রবর্তী

জে. জাহেদ, কলকাতা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি ও বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ডেপুটি সম্পাদক সাংবাদিক তপন চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার ফোর্টিস হাসপাতাল ভর্তি রয়েছেন।

গত ৫ অক্টোবর তিনি কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনের সমাপনী কর্মশালায় যোগ দিতে কলকাতায় এসেছিলেন। শহরের মারকুইশ স্ট্রিটে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে খবর পেয়ে কলকাতার সাংবাদিকরা তাঁকে তাৎক্ষণিক আনন্দপুরের বিশ্বমানের সুপার স্পেশালাইজড হাসপাতাল ফোর্টিসে ভর্তি করান।

সেখানকার হৃদরোগের চিকিৎসকরা তাৎক্ষণিক এনজিওগ্রাম করে নিশ্চিত হোন তাঁর হার্টে দুটি ব্লক রয়েছে। যার একটি ৯০ শতাংশ অন্যটি শত ভাগ। পরে চিকিৎসকরা রোগীর শরীরে রিং স্থাপনের পরামর্শ দেন। পরে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়।

বর্তমানে ফর্টিস হাসপাতালের কার্ডিয়াক বিভাগের চিকিৎসক ডা. অভীক কারক, ডা. শুভানন রায় ও ডা. বাসাভেন্দ্র চৌধুরীর তত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তিনি হাসপাতালটির চতুর্থ তলায় কার্ডিয়াক বিভাগের আইসিসিইউ ওয়ার্ডে রয়েছেন।

আজ (৯ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট হাসপাতালের কার্ডিয়াক ইউনিটের চিকিৎকরা জানিয়েছেন, তপন চক্রবর্তী এখন শঙ্কামুক্ত। তাঁকে রিং পরানোর পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ২৪ ঘণ্টা সময় নেয়া হচ্ছে। রোগী এখন অনেকটা স্বাভাবিক বলা যায়।

কলকাতা ইন্দো বাংলা প্রেসক্লাবের সদস্য ভাস্কর সর্দার, দীপক দেবনাথ ও নিকট আত্মীয় গৌতম চক্রবর্তী হাসপাতালে রোগীর সাথে রয়েছেন। যাদের সাথে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এর নেতারা নিয়মিত খোঁজখবর রাখছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...