শুক্রবার, ১৫ মে ২০২৬

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের নেতৃত্বের দৌড়ে আলোচনায় জিসান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এরপর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা।

আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের দিন আনোয়ারায় প্রধানমন্ত্রীর জনসভার আগে দক্ষিণ জেলা ছাত্রলীগের নতুন কমিটি দিবেন বলে জানিয়েছেন ছাত্রলীগের হাইকমান্ডরা। যদিও কোনো কারণে ২৮ তারিখের আগে দিতে না পারলেও জাতীয় নির্বাচনের আগে কমিটি ঘোষণা হবে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পারিবারিক পরিচয়, সংকটে দলের পাশে থাকা, বিতর্কমুক্ত, শিক্ষার্থীবান্ধব পদপ্রত্যাশীদের বিবেচনায় রাখছেন আওয়ামী লীগের হাইকমান্ড।

এসব শর্ত বিবেচনায় পদপ্রত্যাশী নেতৃত্বের দৌড়ে এগিয়ে আছেন বোয়ালখালীর শাহরিয়ার মুনির জিসান। জিসান ২০১০ সাল থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী গ্রামে তার বাড়ি। ওমরগনি এম’ই এস বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.এ পাস করে চট্টগ্রাম কলেজে মাস্টার্স ফাইনালে অধ্যয়নরত রয়েছে বর্তমানে।

জিসান বোয়ালখালী উপজেলা, ওমরগণি এম,এস কলেজ ও মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন সরাসরি জড়িত থাকলেও গ্রুপিং রাজনীতির কারণে কোনো পদে না আসলেও বোয়ালখালী উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় নির্বাচন সহ প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রার্থীকে বিজয়ী করতে জিসানের বিশেষ ভূমিকা থাকে। এই নেতাকে দক্ষিণ জেলা ছাত্রলীগের শীর্ষে পদে দেখতে চাই দক্ষিণ জেলা ছাত্রলীগের তৃণমূলের কর্মী-সমর্থকরা।

উল্লেখ্য, ছাত্রলীগের গঠনতন্ত্র না মেনে বাঁশখালী উপজেলা ও দক্ষিণ জেলার চারটি ইউনিটের কমিটি দেওয়ার ১২ ঘন্টা ব্যবধানে গত ২৭ সেপ্টেম্বর চট্টগ্রাম দক্ষিণ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...