ফটিকছড়িতে তৃণমুল পর্যায়ে উঠান বৈঠক করে সরকার কর্তক গৃহীত উন্নয়ন কার্যক্রমের প্রচারণা চালাচ্ছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি।
বিগত এক সপ্তাহে তিনি ফটিকছড়ি পৌরসভা,সুন্দরপুর, পাইন্দং, সুয়াবিলসহ বেশ কয়েকটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে উঠান বৈঠক করে উন্নয়ন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ সব উঠান বৈঠকগুলোতে পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো।
এদিকে,সরকারের উন্নয়ন প্রচারে মহিলা সাংসদ সনির এমন তৎপরতা এলাকায় বেশ সাড়া ফেলেছে।
উন্নয়ন প্রচারণার ব্যানারে অনুষ্ঠিত উঠান বৈঠকগুলোতে সাধারণ মানুষ ছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত থাকছেন।
বক্তব্যে সাংসদ সনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার আহবান জানান।
এ বিষয়ে মহিলা এমপি খাদিজাতুল আনোয়ার সনির মন্তব্য জানতে চাইলে বলেন , প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষকে ধারণা দিতে উঠান বৈঠক করে যাচ্ছি। পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়নে এ ধরনের বৈঠক আয়োজন করা হবে বলে জানান সাংসদ তিনি।
