বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মুক্তিযুদ্ধবিরোধীরা দেশকে এগিয়ে নিতে দিবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শত্রু বাইরে থেকে আসা না লাগে না; দেশের ভিতরেও আছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বা পঁচাত্তরের খুনি বা তাদের আওলাদ-বুনিয়াদ যারা আছে, এরা কখনও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে দেবে না; বাধা দেবে, কিন্তু সেই বাধা অতিক্রম করে তো আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। কেউ আমাদের আটকাতে পারবে না।

রবিবার (৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস কর্মকর্তাদের ৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পাঁচটি প্রকল্পের আওতায় নির্মিত ভবন ও জিইএমএস সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর কথা ‘আমার মাটি আছে, আমার মানুষ আছে। এই মাটি মানুষ দিয়েই বাংলাদেশ গড়ব’ বক্তব্য আমি ধারণ করি। বিশ্বাস করি, যে কারণে আমরা ২০৪১-এর প্রেক্ষিত পরিকল্পনা করে দিয়ে গেলাম।

এসময় বাংলাদেশকে জলবায়ুর অভিঘাত থেকে রক্ষা করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী সেদিকে নবীন কর্মকর্তাদের নজর দিয়ে কাজ করার আহ্বান জানান।

সরকারপ্রধান বলেন, ‘আমরা কিন্তু কোনো দূষণ করি না। আমাদের প্রত্যেকটা পরিকল্পনা গ্রহন করা হয় এমনভাবে যেন আমরা দূষণ থেকে মুক্তি পাই; জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মুক্তি পাই।’

নবীন কর্মকর্তাদের মাঠ পর্যায়ের অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের কাজ করার সময় কিছু বিষয়ের দিকে নজর রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নদীনালা, খাল-বিল জলাধারগুলো যেন ঠিক থাকে। উন্নয়ন তো করতে হবে। রাস্তাঘাটও করতে হবে, কিন্তু আমাদের দেশের ছয় ঋতু। বিভিন্ন ঋতুতে যে পরিবর্তন হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের প্রত্যেকটা পরিকল্পনা করতে হবে, যাতে কোনো সময়ে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। আর মানুষগুলোর যেন আর্থিক স্বচ্ছলতা বাড়ে। কীভাবে করলে আর্থিক স্বচ্ছলতা বাড়বে সেটাই দেখতে হবে।’

মানুষের আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে সরকার যে কাজগুলো করে যাচ্ছে তার ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। একসময় যে বাংলাদেশকে বিদেশিরা দেখলে মনে করত যে বাংলাদেশ দিয়ে কিছুই হবে না, ঝড়বৃষ্টি এটা-সেটা নানা কথা শুনতে হতো, কষ্ট হতো এগুলি শুনলে। তখনই একটা জিদ চেপে গিয়েছিল ভিতরে; এমনভাবে দেশ গড়ে তুলব যেন বাংলাদেশের নাম শুনলে সবাই যেন অন্তত মাথা উঁচু করে বলে।

শেখ হাসিনা বলেন, ‘এখন বলে আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল; অনেক রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান। আমি তো সব থেকে পুরনো এখন নির্বাচিত সরকারপ্রধান। যাদের সঙ্গে দেখা হয়, অনেকে নবীন আছে। আমাকে জিজ্ঞাসা করে আপনার ম্যাজিকটা কী? আপনি কীভাবে এই দেশটাকে নিয়ে আসলেন। ছোট ভূখণ্ডের দেশ। ১৭ কোটি মানুষ। তো এদের খাবার এদের চিকিৎসা এদের জন্য এত কিছু কীভাবে করি?’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘আমি আমার বাবার কথাটা মনে করিয়ে দিই। আর আমি বলি যে, সুর্নিদিষ্ট পরিকল্পনা নিয়ে করলে হবে। আমার দেশের মানুষগুলো হচ্ছে আমার বড় সম্পদ। সেটাই আশা করি শুধু নিজেরা না; সাথে সাথে মানুষের ভেতরে ওই চেতনাটা জাগাতে হবে। হ্যাঁ, অনেক রকম প্রতিবন্ধকতা আসবে।

অর্থনীতিতে চাপের কথা জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘আজকে আমাদের অর্থনীতি কিছুটা চাপে আছে। মুদ্রাস্ফীতি, এই ব্যাপারেও সকলকে মাঠে গেলে একটু ব্যবস্থা নিতে হবে। সকলকে উৎপাদন বাড়াতে হবে। কোনো অনাবাদি জমি থাকবে না। যেখানে যতটুকু জমি আছে, আবাদ করতে হবে। ফসল আবাদ করে খাদ্য নিরাপত্তাটা রক্ষা করতে পারি। মানুষের খাদ্যটা যদি মানুষের হাতে দিতে পারি।

তিনি আরও বলেন, ‘আর আমাদের কিন্তু প্রচুর অনাবাদি জমি আছে। আমি আগে নিজে করি। তারপর কিন্তু সবাইকে বলি। নিজে না করে বলি না। গণভবন এখন একটা কৃষি খামার। কেউ চাইলে যেয়ে দেখে আসতে পারে। সেখানে পাঁচ প্রকারের ধানও লাগানো আছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চেয়েছেন।তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...