মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নারীরা স্বাবলম্বী হলে সমৃদ্ধ হবে অর্থনীতি: হেলাল আকবর চৌধুরী বাবর

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, নারীরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করলে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করে এগিয়ে যেতে হয়, নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছেন। সারা বাংলার নারী সমাজের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কল্যাণে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে নারীর ব্যাপকভিত্তিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সময়ে সর্বোচ্চ অগ্রাধিকার ও কাজের স্বীকৃতি পাচ্ছেন নারীরা। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী।

রোববার (৮ অক্টোবর) লাভলি লেডিস গ্রুপ আয়োজিত শারদ মেলা সিজন-১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রূপাস বিউটি পার্লার ও কুইনস এর যৌথ ব্যবস্থাপনায় জামালখান রয়েল আর্কেড ক্লাবে ৩দিন ব্যাপি নারী উদ্যেক্তাদের অংশগ্রহণে প্রায় ৫০টি দোকান নিয়ে বসেছে এই মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক হিসাবে বক্তব্যে রুবায়েদ ইয়াসমীন রূপা বলেন, নারীদের স্বাধীন ও স্বাবলম্বী হয়ে জীবন অতিবাহিত করার জন্য নারী উদেক্তাদের নিয়েই আমাদের আয়োজন। সমাজে নারীদের অবস্থান যতো উন্নত হবে সামাজিক ভাবে দেশ ও জাতি ততো এগিয়ে যাবে। সবাইকে মেলাতে স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন এবং মেলা সফল করার জন্য সবাইকে আহ্বান জানান।

অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন লাভলী লেডিস গ্রুপের স্বত্তাধিকারী লুৎফুন্নেসা রুম্পা, সুরাইয়া রাঈসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ওসমান গনি, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোঃ ইফতেখার ইফতু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ দেলোয়ার, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা হোসাইন আহমেদ রুবেল, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জুনাইদ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসমাত খান আতিফ, গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইয়াছির আরফাত রিকু, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দীন খান, ইকরামুল আদিব, নীরব, মোঃ সোহেল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...