রবিবার, ১৬ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে বালু ব্যবসায়ী নিহত

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় মঞ্জুরুল ইসলাম টাক্কন (৩৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

রবিবার (৮ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার শান্তি নিকেতন ৬ নং ওয়ার্ড শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। সে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রক্ষ্মোত্তর ৩নং ওয়ার্ড এলাকার মৃত আবদুল গণির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মুঞ্জুরুল ইসলাম টাক্কন বালু ব্যবসার জড়িত। রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে রাঙ্গুনিয়া পৌরসভার শান্তি নিকেতন শ্মশান ঘাট এলাকায় বালু মহালে মুঞ্জুরুলের পায়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, “বিকাল সাড়ে ৪টার দিকে হাসপাতালে আনা হয়েছে গুলিবিদ্ধ মঞ্জুরুলকে। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়”।

জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি তদন্ত খান নুরুল ইসলাম বলেন, “বিকাল সাড়ে ৩টার দিকে শান্তি নিকেতন এলাকায় বালু মহালে মুঞ্জুরুলের পায়ে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি। অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে কে বা কারা করেছে তা তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...