চন্দনাইশে বাস, মোটর সাইকেল-রিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাজারী মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. আব্দুল্লাহ (৩৫) ওৎমৃদুল কান্তি নাথ (৬০) । এদের মধ্যে মৃদুলের বাড়ি চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসভার ওয়ার্ড নাথ পাড়া চাগাচর এলাকায়। তিনি মৃত চৈত চরণ নাথের ছেলে। অন্যদিকে আব্দুল্লাহ (৩৫) কক্সবাজার জেলার কক্সবাজার সদর দ্বীপকূল এলাকার আব্দুল লতিফের ছেলে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ঘটনাস্থল থেকে বাসের ড্রাইভার চকরিয়ার হারবাং এলাকার মফিজুর রহমান (৩৫) নামের একজনকে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
