চট্টগ্রামের বোয়ালখালীতে পৌরসভার ৯নং ওয়ার্ডে নুরুল ইসলাম চেয়ারম্যান সড়ক, চান্দার পাড়া চাঁন গাজী সড়ক ও পশ্চিম গোমদণ্ডী চান্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (৭ অক্টোবর) সকাল ১০টায় পশ্চিম গোমদণ্ডী চান্দার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বোয়ালখালী পৌরসভার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।
নোমান আল মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়নের সরকার। আমাদের সরকারের আমলে দেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে এমন উন্নয়ন আর কেউ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের উন্নয়ন করেনি।
আওয়ামী লীগ বিগত দিনে যা করেছে, বিএনপি শত বছরেও এত উন্নয়ন করতে পারবে না। তাই দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে শেখ হাসিনাকেই আবারও বিজয়ী করতে হবে।
এলজিইডি বাস্তবায়নে ১ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে সড়ক দুটি নির্মিত হয় ও পশ্চিম গোমদন্ডী চান্দের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে কমিশনার মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা ভাইস-চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর আ’ লীগ সভাপতি শফিউল আলম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, মনজুর হোসাইন, হুমায়ূন কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আশরাফুর নাহার, থানা অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী মোঃ ফারুক, ইসমাইল হোসেন আবু, শাহনাজ পারভীন নীলু, মজিবুর রহমান, মোহাম্মদ ইয়াসির, মোঃ ইব্রাহিম, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।
