রবিবার, ১৬ আগস্ট ২০২৬

দেনা করে জুম চাষীর ছেলের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয়ে টিকলেও আর্থিক সংকটে পড়ালেখা অনিশ্চিত কাপ্তাইয়ের উত্তম কুমার তঞ্চঙ্গ্যার

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাইয়ের ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর  দুর্গম ভাঙামুড়া  এলাকার জুমচাষীর ছেলে উত্তম কুমার তঞ্চঙ্গ্যা। প্রাথমিক থেকে মাধ্যমিক প্রতিটি শ্রেণী শেষ করতে তাকে পোহাতে হয়েছে দুর্ভোগ। জুমচাষী বাবা পাখিজয় তঞ্চঙ্গ্যা নিজে না খেয়ে পড়ালেখা করাচ্ছেন সন্তানদের। ধারদেনায় কোচিং শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে  গত বৃহস্পতিবার ফলাফল নিশ্চিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম   বিভাগে। কিন্তু এই সুখবরও তার দুঃখের কারণ। বাবা চাষী, নেই টাকা। এমন পরিস্থিতিতে করানো যাচ্ছে না বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিশ্চায়ন। ফলে আর্থিক সংকটে অনিশ্চিত তার পড়ালেখা। 

জানা যায়, কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ভাঙামুড়া এলাকার বাসিন্দা উত্তম কুমার তঞ্চঙ্গ্যা। ভাইবোনদের মধ্যে দ্বিতীয় সে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে হোস্টলে থেকে। কখনও খেয়ে-কখনও না খেয়ে বড়ইছড়ি কর্ণফুলী  নুরুল হুদা  কাদেরী উচ্চ  বিদ্যালয় থেকে  এসএসসিতে মানবিক বিভাগে ৩.৭৫ পয়েন্ট এবং গত বছর  কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচএসসিতে মানবিক বিভাগে ৪.২৫  পয়েন্ট পেয়ে পাস করে উত্তম। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে যান রাঙামাটির জুম এডমিশন কেয়ার কোচিংয়ে। সেখানে খরচ দরকার ছিল ৫ হাজার টাকা।

যা দেওয়ার সামর্থ না থাকায় ধারকর্য করতে হয়েছে চাষী বাবা-মায়ের। অবশ্যই কোচিং এ বড় ভাইরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।

উত্তম কুমার তঞ্চঙ্গ্যা বলেন, প্রায় ৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ভাইবার জন্য আমাকে ডাকা হয়। কিন্তু বাবার কাছে টাকা ছিল না। হাওলাত হিসেবে যে টাকার ব্যবস্থা করতে পেরেছেন তা দিয়ে প্রায় ৪টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই। এরমধ্যে গত বৃহস্পতিবার কর্নফাম হলো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ভর্তির। কিন্তু সেখানে ভর্তি হতে দরকার অনেক টাকা। যা আমার জুমচাষী বাবার পক্ষে দেওয়া অসম্ভব।

কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী বলেন, ছেলেটা খুব কষ্ট করে পড়ালেখা করেছে। থেকেছে হোস্টেলে, পড়েছে সংকট নিয়েই। তাপরও তার এই ফলাফলে আমরা গর্বিত।

বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া বলেন, দুর্গম পাহাড়, যেখানে সড়ক নেই, বিদ্যুৎ নেই, টাকা নেই-সবদিকে শুধু সংকট আর সংকট। এমন একটা পরিবেশ থেকে উত্তম যে এই পর্যন্ত এসেছে- তা আসলেই প্রশংসার দাবি রাখে। আমাদের উচিত তাকে সহযোগিতা করা।

বড় হয়ে একজন বিসিএস কর্মকর্তা হয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার আলোতে আলোকিত করতে  ইচ্ছা প্রকাশ করেছেন  উত্তম কুমার তঞ্চঙ্গ্যা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...