সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বিএনপির রোডমার্চ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় যানজট, ভোগান্তি

চট্টগ্রাম নিউজ ডটকম

রোডমার্চ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও চালকদের চরম দুভোর্গ পোহাতে হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মহাসড়কের চান্দিনা থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত অন্তত ৩০ কিলোমিটার এলাকার কয়েকটি স্থানে ভেঙে ভেঙে শুরু হওয়া এই যানজট দুপুরের পর কমতে শুরু করে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

সরকারের পদত্যাগ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা’র একদফা দাবিতে বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই রোডমার্চ করছে বিএনপি।

কুমিল্লার বুড়িচং উপজেলার কালকচুয়া এলাকা থেকে শুরু হওয়া রোডমার্চটি ফেনী-মিসরাই হয়ে বিকালে চট্টগ্রাম গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, রোডমার্চকে ঘিরে মহাসড়কে কুমিল্লাসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীর ঢল নামে।

কুমিল্লার চান্দিনা, সদর দক্ষিণের পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম এলাকাসহ ফেনী পর্যন্ত অংশের বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী।

তারা ব্যানার, ফেস্টুন নিয়ে মহাসড়কের দু’পাশে সমবেত হন। একই সঙ্গে মিছিলে মিছিলে পুরো মহাসড়কই ছিল তাদের দখলে।

এদিন সকাল ৯টায় বুড়িচং উপজেলার কালকচুয়ায় রোডমার্চের প্রারম্ভিক সমাবেশ করা হয়। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

মহাসড়ক লাগোয়া একটি হোটেলের সামনের মাঠে আয়োজিত ওই সভায় জায়গা না হওয়ায় নেতা-কর্মীরা অবস্থান নেন মহাসড়কে। এ ছাড়া রোডমার্চে অংশ নেওয়া গাড়িগুলোও মহাসড়কে পার্কিং করে রাখা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজী এলাকায়ও সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন ফখরুলসহ দলের নেতারা।

এসব কারণেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম ও ঢাকামুখী লেনে ভেঙে ভেঙে অন্তত ৩০ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের।

বাধ্য হয়ে অনেককে পায়ে হেঁটে ৩ থেকে ৫ কিলোমিটার এলাকাও পাড়ি দিতে হয়েছে। এছাড়া রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন পণ্যবাহী গাড়িও যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েন।

বৃহস্পতিবার দুপুরে ময়নামতি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মিজান উদ্দিন বলেন, বিএনপির রোডমার্চ কর্মসূচিকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়মুখী লেনে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। দলটির কর্মসূচি কুমিল্লার দিকে শেষ হয়ে চট্টগ্রামের দিকে চলে যাওয়ায় এখন যান চলাচল করছে।

তবে গাড়ির দীর্ঘ জট লাগায় কিছুটা ধীরগতি রয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই মহাসড়কে আমাদের একাধিক টিম কাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় অভিযান...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...