চট্টগ্রামে একটি ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে ১ লাখ ১৪ হাজার ইয়াবা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় বুধবার ভোর রাতে চেকপোস্ট বসিয়ে ইয়াবা জব্দের কথা জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার।
গ্রেপ্তার তিনজন হলেন, মো. মহিবুল্লাহ (২৪), মো, ইয়াসিন (১৯) ও মো. আলম (২১)।
র্যাব কর্মকর্তা আবসার জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। গোপন খবরে কুমিরা এলাকায় চেকপোস্টে বসিয়ে ট্রাকটিকে থামার সংকেত দিলেও সেটি পালানোর চেষ্টা করে।
পরে ট্রাকটিকে থামিয়ে সেখানে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ট্রাকের তেলের ট্যাংকে বিশেষ কায়দায় লুকানো ৫৭০ প্যাকেট ইয়াবা বের করা হয়।
