মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সেলফির আগে কী কথা হয়েছিলো শেখ হাসিনা-বাইডেনের

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি নয়াদিল্লীতে জি ২০ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে জো বাইডেনের সঙ্গে আলাপ হয়েছে। সেসময় জো বাইডেন ফোন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন। সেই ছবি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সেলফির আড়ালে প্রধানমন্ত্রীর সঙ্গে কি আলাপ হয়েছে তা তখন জানা যায়নি। তবে এই ঘটনার প্রায় ৩ সপ্তাহ পর বাইডেনের সঙ্গে কি আলাপ হয়েছে তা নিয়ে ব্যাখ্যা দিয়েছে হোয়াইট হাউজ। মঙ্গলবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি হোয়াইট হাউজের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে সে কথা জানান।

দিল্লিতে জো বাইডেন ও শেখ হাসিনার কী আলোচনা হয়েছে এক সাংবাদিকের এমন প্রশ্ন- বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্কে কীভাবে দেখছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কি বিষয়ে নয়াদিল্লিতে আলাপ হয়েছে? জবাবে তিনি বলেন, তাদের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, পাশাপাশি দুই দেশের জলবায়ুসহ আরও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা হয়েছে।

সম্প্রতি ওয়াশিংটন ডিসি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যান এবং সেখানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। দূতাবাসে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জন কিরবি জানান, কানাডা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর ছেড়ে দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...