সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সেপ্টেম্বরে সামান্য কমেছে মূল্যস্ফীতি, খাদ্যে ১২ শতাংশের বেশিই

চট্টগ্রাম নিউজ ডটকম

সেপ্টেম্বর মাসে দেশে সাধারণ মূল্যস্ফীতির হার সামান্য কমলেও খাদ্য খাতে এই হার এখনও ১২ শতাংশের উপরে রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেথা যাচ্ছে, গত সেপ্টেম্বর মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ; যা গতবছর সেপ্টেম্বরে ৯ দশমিক ১০ শতাংশ ছিল।

৯ দশমিক ৬৩ শতাংশ মূল্যস্ফীতির মানে হল, গত বছরের সেপ্টেম্বরে দেশের বাজারে যে পণ্য বা সবা ১০০ টাকায় পাওয়া যেত, গতমাসে সেই পণ্য বা সেবা পেতে ১০৯ দশমিক ৬৩ পয়সা খরচ করতে হয়েছে।

অগাস্ট মাসে সাধারণ মূল্যস্ফীতি ৯ দশমিক ৯২ শতাংশে পৌঁছে গিয়েছিল, যা বহু বছরের মধ্যে সর্বোচ্চ। এই হার গত মার্চ থেকেই ৯ শতাংশের উপরে থাকছে।

সেপ্টেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি সামান্য কমে ১২ দশমিক ৩৭ শতাংশ হয়েছে, যা অগাস্টে ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ।

আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি অগাস্টের ৭ দশমিক ৯৫ শতাংশ থেকে কমে সেপ্টেম্বরে ৭ দশমিক ৮২ শতাংশ হয়েছে।

অগাস্টের তুলনায় সেপ্টেম্বরে শহর এবং গ্রামেও মূল্যস্ফীতি কমেছে। সেপ্টেম্বরে শহরে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, যা অগাস্টে ৯ দশমিক ৬৩ শতাংশ ছিল। আর গ্রামে ৯ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে ৯ দশমিক ৭৫ শতাংশ হয়েছে।

সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরে মূল্যস্ফীতি ৬ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য ধরেছিল, কিন্তু অর্থবছরের প্রথম তিন মাসে গড় মূল্যস্ফীতি হয়েছে প্রায় ৯ দশমিক ৭৪ শতাংশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...