রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ভাতার দাবীতে কর্মবিরতিতে বান্দরবানের ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ন্যায্য ইন্টার্ন ভাতা না পাওয়ায় ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে ইন্টার্ন নার্সদের সংগঠন।

মঙ্গলবার ৩ অক্টোবর সকালে বান্দরবান সদর হাসপাতালের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা।

তাদের দাবী বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এর অধীনে সরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের তিন বছর মেয়াদী “ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি” কোর্স সম্পন্ন করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল,জেলা হাসপাতাল, সদর হাসপাতালে ইন্টার্ন নার্স হিসাবে কর্মরত থাকার পরেও কোর্স কারিকুলাম অনুযায়ী ছয় মাস মেয়াদি ইন্টার্নশীপ শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, শিক্ষা শাখার ০৭-০৮-২০২২ ইং তারিখে প্রকাশিত ১৮০ নং স্মারকেপ্রশাসনিক অনুমতি পায়। সেই প্রেক্ষিতে এ অধিদপ্তরের ২৯-০৯-২০২২ ইং তারিখে ৫২০ নং স্মারকে ইন্টার্ন স্যালারি মঞ্জুরির জন্য DGNM (ডিজিএনএম) থেকে পত্র প্রেরণ করা হয়। পরবর্তিতে ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’ বাজেট অধিশাখা এর ১৩- ১০-২০২২ ইং তারিখে ৭৯৪ নং স্মারক পত্রে চাহিত তথ্যাদি অধিদপ্তরের ২৬-১০-২০২২ ইং তারিখের ৬০১ নং স্মারক পত্রে প্রেরণ করা হয় এবং ২৬-০৭-২০২৩ ইং তারিখে DGNM (ডিজিএনএম) থেকে ৩৬২ নং স্মারকে ইন্টার্ন ভাতা বরাদ্দ ও মঞ্জুরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুনরায় অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হলেও এখনো পর্যন্ত তাদের ইন্টার্ন ভাতা বাবদ কোনো বরাদ্দ প্রদান করা হয়নি নার্সদের।

নার্সিং এ ৯০% স্টুডেন্ট মেয়ে। সপ্তাহে ২ দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায় ইন্টার্ন করা নার্সদের।

এদিকে ভাতা না পাওয়ায় নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ সকল বিভিন্ন অধিকার আদায়ের লক্ষ্যে কর্মবিরতির পথ বেছে নিতে হচ্ছে বলে জানালেন সংগঠনে নেতৃবৃন্দ।

এবং অধিকার আদায় না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল সরকারি ইন্টার্ন নার্সরা কর্মবিরতিতে যাচ্ছে বলে যানায় তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহবায়ক কানিজ ফাতেমা,সভাপতি ফারহানা ফাহিম,সিনিয়র সহ সভাপতি আকা হাসির আহমেদ মিঠু,সহ সভাপতি সারোয়ার হোসেন,রুখানা আকতার,সাধারণ সম্পাদক আহাদুজ্জামান,যুগ্ম সম্পাদক সুবর্ণা দাশ, সাংগঠনিক সম্পাদক জনি আকতার,দপ্তর সম্পাদক দোলনা,কর্ম সম্পাদক জয়া,প্রচার ও প্রচার প্রকাশনা সম্পাদক আফরিন,সহ প্রচার ও প্রচারণা সম্পাদক সোমা আকতার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

আরও পড়ুন

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্রো সম্মেলন-২০২৬। শান্তি ও সম্প্রীতি সুদৃঢ়করণ, শিক্ষা...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি ফেলে যায় মাদককারবারিরা। এরপর গাড়ি তল্লাশী করে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার,...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...