রবিবার, ১৬ আগস্ট ২০২৬

আনোয়ারায় কিশোর গ্যাং লিডার সম্রাট ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা উপজেলায় মো. সম্রাট (২১) নামের কিশোর গ্যাং লিডারকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। 

সম্রাট উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের মো. ইলিয়াছের ছেলে।

রোববার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে তাকে মাদক আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বৈরাগ রাস্তা মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ বলেন, কিশোরদের নিয়ে তার একটি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। সে এলাকায় অপরাধ জগতের সম্রাট নামে পরিচিত। এই নিয়ে সে বিভিন্ন অপরাধে পাঁচ বার গ্রেপ্তার হন। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও অপরাধ শুরু করেন। রোববার ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক আইনে নতুন মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...