মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

টেকনাফ-সেন্টমার্টিন নৌযান চলাচল শুরু, আটকে পড়া পর্যটকদের ফেরার আশা

কক্সবাজার প্রতিনিধি।

বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু হয়েছে। এতে দ্বীপটিতে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকদের ফেরার সুযোগ সৃষ্টি হল।

সোমবার সকালে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে ‘এমভি বার আউলিয়া’ নামের একটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় গত শনি ও রোববার দুদিন এই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া দুই শতাধিক পর্যটক আটকা পড়েন।

আটকে পড়া এসব পর্যটক বিকালে বার আউলিয়ায় ফিরবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জাহাজটির পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর জানান, সকালে ৩৮৮ জন পর্যটক নিয়ে তাদের জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়। সব ঠিক থাকলে দ্বীপটিতে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি বিকালে টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে।

গত বুধবার থেকে এ পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে গেছেন বলে তিনি জানান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল শুরু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকরা সেন্ট মার্টিন ছাড়তে পারবেন।

গত বুধবার ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে প্রথমবারের মত ‘বার আউলিয়া’ নামের একটি জাহাজ চলা শুরু করে। তবে বৈরী আবহাওয়ার কারণে নৌযানটি চলাচল গত শুক্র-শনি ও রোববার বন্ধ থাকে।

ইউএনও আদনান চৌধুরী আরও বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের জন্য ‘এমভি বার আউলিয়া’ নামে জাহাজটি এক সপ্তাহের জন্য চলাচলের অনুমোদন দেওয়া হয়েছিল। আবহাওয়া পরিস্থিতির ওপর জাহাজ চলাচল নির্ভর করবে।

এদিকে, গত শুক্রবার টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় একটি স্পিডবোট উল্টে যায়। এতে সেন্ট মার্টিন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নিহত হন। এ ছাড়া ১৭ পর্যটকসহ ২৩ জনকে কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...