মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নির্বাচন পর্যন্ত রাজপথ পাহারায় থাকবে আওয়ামী লীগ: মির্জা আজম

চট্টগ্রাম নিউজ ডটকম

আগামী নির্বাচন পর্যন্ত পাহারাদার হিসেবে রাজপথে আওয়ামী লীগ নেতাকর্মীরা থাকবেন বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম৷

তিনি বলেছেন, আওয়ামী লীগ অক্টোবর মাসসহ আগামী নির্বাচন পর্যন্ত পাহারাদার হিসেবে রাজপথে থাকবে।

যাতে বিএনপি-জামায়াত অপশক্তি আগুনসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, দেশি-বিদেশি ষড়যন্ত্র করে সরকারের কোনো ক্ষতি করতে না পারে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ১৩ অক্টোবর কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাজধানীর প্রবেশমুখে ‘উন্নয়ন ও শান্তি’ সমাবেশের ঘোষণা দেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত জোট এই অক্টোবর মাসে সরকার পতন ঘটানোর আলটিমেটাম দিয়েছে।

বিএনপি-জামায়াত জোট অপশক্তির অপতৎপরতা রুখে দেওয়ার জন্য আমরা ধারাবাহিকভাবে ঢাকার প্রবেশদ্বারগুলোতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করছি।

মির্জা আজম কাঁচপুরের সমাবেশ সফল করতে স্থানীয় নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান৷

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...