চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে পাঁচটি চোরাই মোবাইল সেটসহ মো. হারুনুর রশিদ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ অক্টোবর) দিবাগত রাতে কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুন কুমিল্লা জেলার লাকসাম থানার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের আবদুল মালেকের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, পুরাতন রেল স্টেশন এলাকা থেকে এক চোরাই মোবাইল বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে বিভিন্ন মডেলের পাঁচটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
