মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বাড়ীতে ঝুলন্ত অবস্থায় এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১১ টার দিকে নিজ বাড়ি থেকে ওই আইনজীবীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

উদ্ধার হওয়া লাশটি উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে অসীম ঘোষ (৩৯) এর বলে জানা গেছে।

জানা গেছে অসীম ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা চেড়ে ওকালতি পেশায় যুক্ত হয়েছিলেন। মা বাবা বেঁচে না থাকায় তিনি একাই বাড়ীতে থাকতেন।

দুই ভাই একবোনের সংসারে বোনের বিয়ে হয়ে যায় আরেক ভাই মানসিক সমস্যায় ভবঘুরে জীবন যাপন করেন। ফলে অসীম ঘোষ একাই বাড়ীতে বসবাস করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য পঙ্কজ চন্দ জানান, শনিবার রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে অসীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

অসীমের বোন রমা ঘোষ বলেন, গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরী থেকে বাড়ি আসে অসীম। এরপর গতকাল শনিবার রাত ৮টার দিকে বাড়ির লোকজন ফোনে জানায় অসীম গলায় ফাঁস দিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নুর আহমদ সড়কস্থ নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিশেষ...