ফটিকছড়ির সুন্দরপুরে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সুন্দরপুর ইউনিয়ন খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত টুর্ণামেন্টর ফাইনাল খেলা ৩০ (সেপ্টেম্বর) শনিবার বিকালে স্থানীয় আজিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ তৈয়ব।
খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।
হাজারো দর্শকের উপস্থিতিতে খেলায় ২ নং ওয়ার্ডকে ট্রাইব্রেকার হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৭ নং ওয়ার্ড।
খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিসান উদ্দিন শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর, উপজেলা আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম, আবুল কাশেম, মাইনুল করিম সাউকী, সুন্দরপুর ইউনিয়ন খেলোয়াড় সমিতির সভাপতি নুরুল আমিন সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপুসহ আরো অনেকে।
