রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে স্কুল এন্ড কলেজে রূপান্তরের দাবি

ঈদগাঁও (কক্সবাজার)

বাংলা একাডেমীর মহাপরিচালক ও বাঙালি জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদার ৭৪ তম জন্মবার্ষিকী ও ৭৫ তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। তিনি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী।

শনিবার (৩০ সেপ্টেম্বর) অত্র বিদ্যালয়ে জন্মদিন উপলক্ষে হুদা মেলার আয়োজন করে। দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান মালায় বরণ করা হয় কক্সবাজারের এ কৃতি সন্তানকে।

আয়োজনের মধ্যে ছিল কবি বরণ, আলোচনা, স্মারক গ্রন্থ প্রকাশ, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন কবি নিজেই। প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা ছড়াকার মোহাম্মদ নাছির উদ্দিন। আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন। শুভেচ্ছা জ্ঞাপন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সেক্রেটারি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট একরামুল হুদা, কবি হুমায়ুন সিদ্দিকী, কবির মনির ইউসুফ শিক্ষক হাবিবুল্লাহ প্রমুখ।

উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ডক্টর আমিনুর রহমান সুলতান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, সারকগ্রন্থের পৃষ্ঠপোষক মিনহাজ উদ্দিন মিরান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি মোঃ নজিবুল ইসলাম, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল, জীবন সদস্য কবি এডভোকেট মঞ্জুরুল হক, প্রধান শিক্ষক শফিউল আলম, প্রধান শিক্ষক হাসনাত আরা বেগম, আব্দুর রহিম, মোজাহের আহমদ, কবির ভাই মাওলানা রফিকুল হুদা, কবির সহধর্মিনী সাঈদা হুদা, জাহাঙ্গীর মোহাম্মদ, হাসিনা চৌধুরী লিলি, মোকাররম বাবুল, নোমান মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, লেখক, কবি- সাহিত্যিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

জন্মদিন উপলক্ষে হুদা মেলা স্মারক ২০২৩ বরণকুলা-র মোড়ক উম্মোচন করা হয়।মেলায় শিক্ষার্থীদের উদ্যোগে সু-স্বাদুকর পিঠা- পায়েসের স্টল স্থাপন করা হয়।

এডভোকেট একরামুল হুদা তার বক্তব্যে সরকারের পরিকল্পনা দিন পাবলিক বিশ্ববিদ্যালয় টি ঈদগাঁওর প্রাণকেন্দ্র তথা আশেপাশে স্থাপন ঈদগাহ হাই স্কুল কেকে স্কুল এন্ড কলেজে রূপান্তরে সরকারের শীর্ষ পর্যায়ে ভূমিকা রাখতে ভূমিকা রাখতে কবি নুরুল হুদার দৃষ্টি আকর্ষণ করেন।অন্য এক বক্তা কক্সবাজারের নাম কবি নুরুল হুদার প্রস্তাবিত “দরিয়ানগর” রাখার দাবি তোলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...