মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

টানা বৃষ্টিতে শুধু ঢাকা নয় নিউইয়র্ক শহরও ডুবে

নিজস্ব প্রতিবেদক

একটানা বৃষ্টিতে শুধু রাজধানী ঢাকা ডুবে না, দাদাগিরি দেখানো যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কও ডুবে যায়। শুক্রবার ভারী বর্ষণে নিউ ইয়র্ক শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর রাতে ২৩ মিলিমিটার বৃষ্টিতে রাজধানী ঢাকার বহু এলাকা পানিতে ডুবে যায়। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়। এতে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

অনেকে বলেন “এই হলো উন্নয়নের চিত্র”। অথচ অতিরিক্ত বৃষ্টি হলে শুধু ঢাকাই নয়, বহু দেশের রাজধানীও ডুবে যায়। সে কথা ভুলে যায় তথাকথিত সরকারের সমালোচকরা।

বৃহস্পতিবার রাত থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে টানা বৃষ্টি হচ্ছে। এতেই শহরের অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক পানিতে ডুবে গেছে। এ কারণে লাগার্দিয়া বিমানবন্দরের অন্তত একটি টার্মিনাল শুক্রবার বন্ধ রাখা হয়েছে। খবর বিবিসির।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল জানান, অনেক জায়গায় পাঁচ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও সাত ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে। এতে বিপদ বেড়েছে। তিনি জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডুবে যাওয়া সড়কে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন।

এ পর্যন্ত বন্যায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...