রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মিথ্যা বলে ভোট নেয়ার দিন শেষ:বীর বাহাদুর উশৈসিং এমপি

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

এই সরকারের আমলে জেলার এমন কোন উপজেলা আর বাকি নেই যেখানে স্কুল,কলেজ প্রতিষ্ঠা করা হয়নি।

শিক্ষা,যোগাযোগ,স্বাস্থ্য,কৃষি প্রত্যেকটি সেক্টরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পার্বত্য উন্নয়ন নীতি বাস্তবায়ন হয়েছে।রোয়াংছড়ি উপজেলায় পূর্বের চেয়ে শিক্ষা ব্যবস্থায় উন্নতির ফলে বেড়েছে শিক্ষার হার।মিথ্যা বলে ভোট নেয়ার দিন এখন আর নেই,জনগন চায় উন্নয়ন,আর এই জনবান্ধব উন্নয়নের মাধ্যমে জনগনের ভালোবাসা অর্জন করতে হবে।

আগামীতেও জনগণের ভালোবাসায় পার্বত্য বান্দরবানে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

শুক্রবার ২৯শে সেপ্টেম্বর সকালে  রোয়াংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

রোয়াংছড়ি উপজেলায় ২ কোটি টাকা ব্যায়ে বান্দরবান জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের হোস্টেল ভবন নির্মাণ,৫০ লক্ষ টাকা ব্যায়ে মংপ্রু পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ,৩৫ লক্ষ টাকা ব্যায়ে বেক্ষ্যং স্কুল ভবনের দ্বিতীয় তলা নির্মাণ,৬০ লক্ষ টাকা ব্যায়ে বটতলী পাড়া,সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহার নির্মাণ,৩০ লক্ষ টাকা ব্যায়ে শামুক ঝিড়ি বৌদ্ধ বিহার নির্মাণ সহ ৪ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী।

পরে মন্ত্রী রোয়াংছড়ি বটতলি পাড়াবাসী ও রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে বটতলী পাড়া,সার্বজনীন মৈত্রী বৌদ্ধ বিহার প্রঙ্গণে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

রোয়াংছড়ি বটতলি পাড়া কারবারি লক্ষণ তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,জেলা পরিষদের সদস্য, মোজাম্মেল হক বাহাদুর, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা,জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী, মোঃ জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ খোরশেদ আলম চৌধুরী,রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি, চহ্লামং মারমা সহ রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ থেকে চালু হয়েছে দীর্ঘতম জিপ লাইন, রোমাঞ্চকর জায়ান্ট সুইং এবং শিশুদের জন্য বিশেষ কিডস জোন।...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...