মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

‘বিএনপি দেশকে ‘বেনিয়াদের হাতে’ তুলে দিতে চায়’

চট্টগ্রাম নিউজ ডটকম

নির্বাচন ঠেকিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দিয়ে বাংলাদেশকে একটি ‘অকার্যকর রাষ্ট্রে’ পরিণত করার চক্রান্ত করছে বিএনপি বলে অভিযোগ আওয়ামী লীগের নেতাদের। তাদের দাবি, দলটি ‘বিশ্ব বেনিয়াদের’ হাতে দেশকে তুলে দিতে চায়।

এমন প্রেক্ষাপটে দেশ বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধ করে রাজপথ দখলে রাখার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।

শুক্রবার বিকালে ঢাকার শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৭তম জন্মাদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তারা।

সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, আগামী দিনগুলিতে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত সাফল্যে সুরক্ষা দেওয়ার শপথ নিতে হবে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, শেখ হাসিনা ছিলেন বলেই বাংলাদেশের মানুষ আজকে অনেক কিছু পেয়েছে।

সভাপতিমণ্ডলীর আরেক সদস্য ফারুক খান বলেন, আগামী নির্বাচনে দেশবাসীকে সুসংগঠিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

কৃষিমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন দেশ। এজন্য জাতিসংঘ থেকে দুটি পুরস্কার পেয়েছেন শেখ হাসিনা। প্রায় ২১টির মতো পদক তার অর্জনের সাফল্য স্বীকৃতি হিসেবে পেয়েছেন। জাতি হিসেবে তিনি আমাদের মর্যাদা অনেক উপরে তুলেছেন।

তথ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, একটি সংগ্রামী উপাখ্যানের নাম।

বারবার যিনি মৃত্যদুয়ার থেকে ফিরে এসে মানুষের ভোটও ভাতের অধিকারকে এগিয়ে গিয়ে গিয়েছেন। আজকে যখন দেশ এগিয়ে যাচ্ছে, তখন নানা ষড়যন্ত্র।

বিএনপি তাদের বেনিয়াদের হাতে এই দেশকে তুলে দিতে আর তারা চায় এদেশে তাবেদার সরকার পরিণত করতে।

সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনিসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...