মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

জাতি হিসাবে আমাদের মর্যাদাশীল-আত্মবিশ্বাসী করেছেন শেখ হাসিনা: এমপি নোমান

নিউজ ডেস্ক

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বহদ্দারহাটে এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ।

নোমান আল মাহমুদ এমপি বলেন, বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা আজ একটি ব্র্যান্ডের নাম। তিনি নিজেই একটি ইতিহাস। তিনি দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমে উঠে এসেছেন। দেশের সীমানা পেরিয়ে বিশ্ব নেতার কাতারে পৌঁছেছেন। তাই তো বঙ্গবন্ধু-কন্যার সাহসী নেতৃত্ব বিশ্বে প্রশংসিত।

তিনি ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ ভালো আছে। তার সাহসী নেতৃত্বের কারণেই বাংলা আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দারিদ্র্য বিমোচনে বিশ্বের রোল মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা খালিদ হোসাইন অন্তরের সভাপতিত্বে মহানগর ছাত্রলীগ নেতা চয়ন বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ঈসা, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য শহীদুল কাউসার, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মিনহাজুল আবেদীন সায়েম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঈন শাহরিয়া, ড. কাজী খাসরুল আলম কুদ্দুসী, হোসেন মোঃ রুবেল প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...