মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বিএনপি-জামায়াত ছাগলের তিন নম্বর বাচ্চা: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন ভণ্ডুল করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা হচ্ছে, যারা এই অপচেষ্টা চালাচ্ছে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা। বিএনপি-জামায়াত ছাগলের তিন নম্বর বাচ্চা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন ভণ্ডুল করার অনেক অপচেষ্টা হচ্ছে। বিদেশিরা তাদের নির্বাচন ভণ্ডুলের বাতাস দিচ্ছে, আর সেই বাতাসে ফখরুল সাহেব, আমির খসরু সাহেব, শ্যামা ওবায়েদ ও নিপুন রায় লাফায়। এই লাফালাফি করে কোনো লাভ হবে না। ছাগলের তিন নম্বর বাচ্চা যেমন দুধ পায় না শুধু লাফায়, আপনারা শুধু লাফাতেই থাকবেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বিজয়ের মাধ্যমে শেখ হাসিনা আবার ক্ষমতায় বসবেন।

আপনারা যেমন ২০১৪ সালের নির্বাচন বর্জন করে ভেবেছিলেন সরকার টিকবে না, ’১৮ সালের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ভেবেছিলেন সরকার টিকবে না, সাড়ে চার বছর পূর্ণ করেছি আর তিন মাসের মাথায় পাঁচ বছর পূর্ণ হবে। আগামী নির্বাচনেও আসলে ভালো, না আসলে কোনো অসুবিধা নেই। আমরা চাই আপনারা নির্বাচনে আসুন।

আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, আপনারা আগামী মাসে ফাইনাল খেলার ডাক দিয়েছেন, আমরা চাই খেলতে।

আমি ফাইনাল খেলার কথা বাদ দিলাম, বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটামের ৭২ ঘণ্টা পার হয়ে গেছে, সেমিফাইনালে আপনারা পরাজিত হয়ে গেছেন। সেমিফাইনালের পড়ে ফাইনাল খেলতে পারবেন কি না সেই শঙ্কা আছে।

আপনারা আসুন আর না আসুন, দেশে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে ধরনা দিয়ে কোনো লাভ হবে না। বিদেশিরা কাউকে ক্ষমতায় বসিয়ে দেবে না। আপনারা ভেবেছেন বিদেশিরা আপনাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে, এটা জনগণ হতে দেবে না, আওয়ামী লীগ এটা হতে দেবে না।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতির সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে নগরীর বাদুরতলা, বহদ্দার হাট এলাকায় হাতিল শোরুম এর...