নগরীর আন্দরকিল্লা মসজিদ মার্কেটের নিচতলায় একটি বইয়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ আগুন লাগে।
আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুর লাল হাজারী বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
