রবিবার, ১৬ আগস্ট ২০২৬

চলন্ত সিএনজির সামনে ঘোড়া; বাঁচাতে গিয়ে প্রাণ গেল যাত্রীর

মোহাম্মদ ইমরান হোসেন, রাঙ্গুনিয়া

রাঙ্গুনিয়ায় সড়কে এক জোড়া ঘোড়াকে বাঁচাতে গিয়ে চলন্ত সিএনজি অটোরিকশা ব্রেক করায় ছিটকে পড়ে গিয়ে মো. জামাল (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৮সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার ১ নং রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত জামাল একই ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকার স্থানীয় মৃত আবদুল জলিলের ছেলে। সে রানীরহাট আল-আমিন হামেদিয়া ফাজিল মাদ্রাসার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন বলেও জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হাকিমনগর থেকে সিএনজি অটোরিকশা করে রানীরহাটের দিকে যাচ্ছিলেন জামাল বাবুর্চি। হাকিমনগর ব্রিক ফিল্ড অতিক্রম করার সময় রাস্তায় হঠাৎ দুটি ঘোড়া এসে গেলে ড্রাইভার ব্রেক করলেও সামনের সিটে বসে থাকা বাবুর্চি জামাল সিএনজি অটোরিকশা থেকে ছিটকে পড়ে যান সড়কে।

ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত অবস্থায় জামালকে উদ্ধার করে পাশ্ববর্তী কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হাকিমনগর থেকে রাণীরহাট যাওয়ার পথে যে সিএনজি অটোরিকশা থেকে সড়কে পড়ে আহত হন জামাল, সেই সিএনজি অটোরিকশা করে জামালকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে জামালের মৃত্যুর খবর শুনে সে সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজানগর ইউপি সদস্য (৫নং ওয়ার মোহাম্মদ আবদুল বারেক বলেন, ‘২ ছেলে ১ মেয়ের বাবা রানির হাট মাদ্রাসার বাবুর্চি জামাল। খুব ভালো মানুষ ছিলেন। বৃহস্পতিবার রাতে হাকিমনগর থেকে সিএনজি অটোরিকশা করে রানীরহাট যাওয়ার পথে হাকিমনগর ব্রিকস ফিল্ডের সামনে সিএনজি থেকে পড়ে গিয়ে মারা যান জামাল।তবে রাস্তায় যে দুটি ঘোড়ার কারণে সিএনজি চালক ব্রেক করলেও সিএনজি থেকে পড়ে গিয়ে মারা যান জামাল, সে ঘোড়া দুটির মালিক কে জানিনা।

এছাড়াও এ ঘোড়াগুলোকে প্রায় সময়ই হাকিমনগর এলাকার সড়কের আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা যায়। বেশ কয়েকবার ঘোড়াগুলোকে সড়ক থেকে তাড়িয়ে দিলেও আবারও চলে আসে যার ফলে যাতায়াতে বিপাকে পড়তে হয় চালক ও যাত্রীদের। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাবো।’

সিএনজি অটোরিকশা থেকে সড়কে পড়ে গিয়ে জামালের মৃত্যু হলেও এ নিয়ে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ কিংবা মামলা দায়ের না করায় ময়নাতদন্ত ছাড়াই নিহত জামালের লাশ তার পরিবারের কাছে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন ওই ইউপি সদস্য আবদুল বারেক।

এ প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, ‘সড়ক দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিয়ে কেউ থানায় আসেনি, কোনো অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...