মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব: প্রধান বিচারপতি

চট্টগ্রাম নিউজ ডটকম

সংবিধান সংরক্ষণ ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বলেছেন, এই লক্ষ্যে তিনি ও তার সহকর্মীরা কাজ করবেন একযোগে।

বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ দিয়ে গেছেন, আর সেই দেশ পরিচালনার জন্য দিয়ে গেছেন একটি সংবিধান।

আমি এবং আমার সহকর্মী বিচারপতিরা এই সংবিধান সংরক্ষণ করার শপথ নিয়েছি। এই সংবিধান সংরক্ষণ করব, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব।

টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে পৌঁছে বেদীতে শ্রদ্ধা জানান ওবায়দুল হাসান। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ এর ১৫ অগাস্ট নিহতদের পাশাপাশি মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

এরপর বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে সই করেন প্রধান বিচারপতি।

পরে তিনি সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন আয়োজিত ঈদ-এ-মিলাদুন্নবীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

সেখানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমও বক্তব্য দেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বোরহান উদ্দীন, মো. আশফাকুল ইসলাম, হাই কোর্ট বিভাগের বিচারপতি নাঈমা রহমান, মামনুন রহমান, জিয়াউল করিম, হাবিবুল গনি, মোহাম্মদ বসির উল্লাহ, মো. আমিনুল ইসলাম, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ কামরুল হাসান, মুখ্য বিচারিক হাকিম শাহাদাত হোসেন ভূইয়া, পুলিশ সুপার আল বেলী আফিফাও সেখানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেট ও আইফোনের চালান জব্দ করা হয়েছে। দুবাই থেকে আসা একটি ফ্লাইটের...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।সোমবার...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ...