মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পর্যটক টানতে রাঙামাটিতে পর্যটন মেলা

রাঙামাটি প্রতিনিধি

পর্যটকদের আকৃষ্ট করতে হ্রদ-পাহাড়ে ঘেরা নৃ-গোষ্ঠী অধ্যুষিত রাঙামাটিতে প্রথমবারের মত আয়োজন করা হয়েছে পর্যটন মেলার।

বুধবার শহরের জিমনেসিয়াম মাঠে পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উদ্যোগে চার দিনব্যাপী মেলার উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে এসে শেষ হয়।

উদ্বোধন অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন, “পার্বত্য চট্টগ্রাম পর্যটন সম্ভাবনাময় এলাকা। এখানে পর্যটকদের আসার মত পরিবেশ তৈরি করতে হবে। যাতে অন্যান্য এলাকার চেয়ে তারা ভিন্ন পরিবেশ পান।

পার্বত্য চট্টগ্রামকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে সংসদ সদস্য আরও বলেন, এখানকার অবকাঠামোর উন্নয়ন হবে, সড়কে ফুল ও গাছ থাকবে। পাহাড়ের উঁচুতে ভাস্কর্য, বাগান ও ক্যাবল কার থাকবে। যাতে পর্যটকরা পার্বত্য চট্টগ্রামে এসে শান্তি পান এমন ব্যবস্থা করা হবে।

আয়োজকরা জানান, মেলায় ফ্যাশন হাউস, রেস্টুরেন্টসহ ৫৯টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শণার্থীরা এ মেলা উপভোগ করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

মেলা উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পর্যটন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নিউচিং মারমা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...