মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধুর নেতৃত্ব যারা বিশ্বাস করে না, তাদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর নেতৃত্ব যারা বিশ্বাস করে না, তাদের চিহ্নিত করে বয়কট করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে সবাইকে একযোগে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল-২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি-আদর্শের পার্থক্য থাকলেও দেশের উন্নয়নের ব্যাপারে মতের ভিন্নতা থাকতে পারে না। পেছনে নয়, সামনে এগিয়ে চলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আস্থা থাকতে হবে। আমাদের এমন কিছু করা উচিত হবে না, যার ফলে দেশ ও জনগণ পিছিয়ে পড়ে।

রাষ্ট্রপতি আরও বলেন, আমাদের ‘মার্চ ফরোয়ার্ড’ করতে হবে, আমরা ‘গো ব্যাকওয়ার্ড’ করতে পারি না। সামনের দিকে এগোতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।

এ সময় স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি বলেন, ২৮ সেপ্টেম্বর আমাদের জন্য এক অনন্য দিন, এদিন পৃথিবীতে এসেছিলেন প্রিয় নেত্রী শেখ হাসিনা। এই শুভ দিনটি বারে বারে ফিরে আসুক।

তিনি আরও বলেন, ছোটবেলায় বন্ধুরা মিলে অনেক আনন্দ করেছি, প্রচুর খেলাধুলা করেছি। কিন্তু তোমাদের হাতের মুঠোয় এখন ট্যাব, স্মার্টফোন, ইন্টারনেট। আর আমাদের হাতের নাগালে ছিল খেলার মাঠ, সাঁতার কাটার পুকুর, খাল-বিল, নদী-নালা আরও কত কী! খেলার মাঠ যেন নষ্ট না হয়, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে অংশ নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সরকারের পদস্থ কর্মকর্তারা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ...

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালের নবনির্মিত...

সংসদে ১০ বছরের জ্বালানি সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরবো: প্রধানমন্ত্রী

দেশের জ্বালানি সমস্যা আগামী ১০ বছরে কীভাবে সমাধান করা হবে, সেই পরিকল্পনা আগামী ২৭ আগস্ট সংসদ অধিবেশনে জনগণের সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...