মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে যেসব সড়কে নিয়ন্ত্রণ হবে যান চলাচল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে ঈদে মিলাদুন্নবীতে ঐতিহ্যবাহী ‘জশনে জুলুস’ এর জন্য বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত যেসব সড়ক দিয়ে মিলাদুন্নবীর শোভাযাত্রা যাবে, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছরের মত এবারও বন্দর নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিলা মাদ্রাসা থেকে জশনে জুলুস বের হবে।

আনজুমান-এ-রহমানিয়া-আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এবছর হবে ৫১তম জুলস।

চট্টগ্রাম নগরী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা মুসলমানরা মিলাদুন্নবীর এ শোভাযাত্রায় জমায়েত হন।

বিবিরহাট, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, খাস্তগীর স্কুল মোড় হয়ে আসকার দিঘী, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, ষোলশহর ও মুরাদপুর হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিলা মাদ্রাসায় গিয়ে শেষ হবে জুলুস।

সিএমপি’র ট্রাফিক বিভাগ থেকে এক নির্দেশনায় জানানো হয়েছে, জুলুস চলার সময় পাঁচলাইশ থানার মোড় থেকে মুরাদপুর হয়ে বিবিরহাট, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চকবাজার অলিখাঁ মসজিদ, তেলেপট্টি মোড়, প্যারেড কর্নার, গণি বেকারি, চেরাগী পাহাড়, সার্সন রোডের মুখ, সিজিএস স্কুল, চট্টেশ্বরী মোড়, এমএ আজিজ স্টেডিয়াম গোল চত্বর, জিইসি, ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় সড়ক বন্ধ রেখে ডাইভারশন করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...