বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বিদেশ পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার মূলহোতা

নিজস্ব প্রতিবেদক

বিদেশ পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের মূলহোতা ফরিদুল আলম শিকদারকে (৬০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ফরিদুলের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়। তার বাবার নাম মোজাফফর আহমেদ শিকদার।

র‍্যাব জানায়, মেসার্স আকবর ইন্টারন্যাশনাল নামে একটি এজেন্সি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় কম খরচে সার্বিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, জর্ডানে জরুরিভাবে দক্ষ গার্মেন্টস শ্রমিক নেওয়া হচ্ছে বলে লিফলেট বিতরণ করে। পরে গার্মেন্টস কর্মীরা লিফলেট দেখে তাদের সঙ্গে যোগাযোগ করে। চক্রটি ভুক্তভোগীদের বিদেশ পাঠানোর নাম করে ভুয়া মেডিকেল পরীক্ষা করে। এরপর তাদের পাসপোর্ট জিম্মি করে লাখ লাখ টাকা আত্মসাৎ করে। একপর্যায়ে এজেন্সিটি ভুক্তভোগীদের বিদেশ প্রেরণ না করে তাদের অফিস বন্ধ করে দেয়। সহজে যাতে খুঁজে না পায়, সেজন্য চক্রটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান করে। এ নিয়ে ভুক্তভোগীরা চট্টগ্রাম র‍্যাবের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে প্রতারক চক্রটিকে গ্রেপ্তারে মাঠে নামে র‍্যাব। একপর্যায়ে রোববার (২৪ সেপ্টেম্বর) চক্রের মূলহোতা ফরিদুল আলমকে আটক করা হয়। সহযোগীদের নিয়ে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে ২২ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...