রবিবার, ১৬ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় অবৈধ বালু জব্দ, আটক ৬

লোহাগাড়া প্রতিনিধি

লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত আড়াই লাখ ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

জানা যায়, অভিযানে উপজেলার চুনতি ইউনিয়নের লম্বাসিয়া এলাকা থেকে ২ লাখ ১৫ হাজার ৮শ ঘনফুট, একই ইউনিয়নের বড়ুয়া পাড়া থেকে ১৫ হাজার ঘনফুট ও পুটিবিলা ইউনিয়নের এমচর হাট বাজার সংলগ্ন এলাকা থেকে ১৯ হাজার ২শ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ সময় চালক ও সহকারিসহ ১টি ড্রাম্প ট্রাক এবং ৪ জন শ্রমিককে আটক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩টি স্পটে অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত আড়াই লাখ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্য সার্বিক সহযোগিতা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

আরও পড়ুন

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন।রোববার (১৬...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার...

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...