চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার (২৪ সেপ্টেম্বর) সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম আলিপুরের মৃত মনহাজ মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (৩০) ও হাটহাজারী নজুমিয়া হাট এলাকার মো. ইলিয়াছের ছেলে মো. বখতিয়ার প্রকাশ মানিক (২৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্রি করতো গ্রেপ্তার মাদক কারবারিরা। রোববার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চৌকি বসিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে।
