বুধবার, ১৯ আগস্ট ২০২৬

দেশের উন্নয়নের মূলে রয়েছে নারীর ক্ষমতায়ন: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক

নারীর ক্ষমতায়ন কৌশলের উপর ভর করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।

রোববার (২৪ সেপ্টেম্বর) প্রীতিলতার আত্মহুতি দিবস উপলক্ষ্যে অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কর্তৃক আয়োজিত স্মারক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, প্রীতিলতা সমাজ বদলের যে চেতনাকে ধারণ করে সংগ্রাম করেছেন সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন তার কেন্দ্রে আছে নারী সমাজের ভাগ্য বদল। এ কারণে দেশের অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে নারীদের ক্ষমতায়ন ঘটেছে। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীরাও ভূমিকা রাখছে। অন্তর্ভুক্তিমূলক এ উন্নয়ন পরিকল্পনার জন্যই ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা।

চট্টগ্রামের বিপ্লবী ইতিহাস তুলে ধরে মেয়র বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতার মতো বিপ্লবীদের অবদানে চট্টগ্রাম স্বল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করে। আবার পাকিস্তান গঠনের পর আমরা দেখলাম আমাদের সাংস্কৃতিক অস্তিত্বের উপর হামলা হচ্ছে। ওরা বলল, সাহিত্যকর্মেও ‘শ্মশান’ লেখা যাবেনা ‘গোরস্থান’ লিখতে হবে। রবীন্দ্র সাহিত্য চর্চা করা যাবেনা৷ আমাদের গান, সাহিত্য, বাঙালি পরিচয় ভুলে যেতে হবে। চট্টগ্রামবাসী ৬ দফার মন্ত্রে দীক্ষিত হয়ে আবারো যুদ্ধে গেল, স্বাধীন করল স্বদেশ। আজকের শিক্ষার্থীদের উচিৎ চট্টগ্রামের বিপ্লবের ইতিহাস জানা, দেশকে ভালবেসে বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লড়াইয়ে সামিল হওয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. সলিম উল্ল্যাহ বাচ্চু, নীলু নাগ, পারভীন মাহমুদ, নরেন্দ্রনাথ সূত্রধর। অধ্যক্ষ শিক্ষক মো. আবু তালেব বেলালের স্বাগত বক্তব্যের পাশাপাশি প্রধান আলোচক প্রফেসর ড. জয়নব বেগম এবং আলোচক প্রফেসর রীতা দত্ত ও অভীক ওসমান বক্তব্য রাখেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসনা হোড়, শুভ্রা, জোস্না কায়সার, সাফিয়া ইসলাম ও ফারাহানা ইসলাম রুহি।

অনুষ্ঠানে প্রীতিলতার উপর নাটিকা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংসমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে...