রবিবার, ১৬ আগস্ট ২০২৬

লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স.) মাহফিলের বাজেট সাড়ে ৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ১৯ দিনব্যাপী ৫৩তম ঐতিহাসিক আন্তর্জাতিক সীরতুন্নবী (স.) মাহফিল ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।

এ উপলক্ষে শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় সীরত মাহফিলের স্থায়ী কার্যালয়ে লোহাগাড়ার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতোয়াল্লী কমিটির সভাপতি শাহযাদা মাওলানা হাফিজুল ইসলাম মু. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সীরতুন্নবী (সঃ) মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য সচিব যাহেদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাঈল মানিক, তোলাবায়ে সাবেকিন সাধারণ সম্পাদক অলিউদ্দিন মোহাম্মদ, মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক মু. ইবনে দিনার নাজাত, চুনতি সমাজ কল্যাণ সম্পাদক মিনহাজুল আবরার , কশশাফুল হক শেহজাদ, শাহজাদা তৈয়বুল হক বেদার, কাজি আরিফুল ইসলাম, । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য এবাদুর রহমান, জুলফিকার আবরার, কাজী আরিফুল ইসলাম, সাদুর রহমান, মোহাম্মদ আলম, খালেদ দেওয়ান, মো. আব্দুল মান্নান প্রমুখ। মোতোয়াল্লী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার মুহাম্মদ নাজাত বলেন, এবারের মাহফিলের বাজেট ৪ কোটি ৫০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপ-কমিটি গঠন করে দেশের বিভিন্ন স্থানে হাজারের অধিক মিটিং করেছেন বলে অবিহিত করেন। ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান তিনি। এই পবিত্র ১৯ দিনব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স.) আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে কর্মরত সাংবাদিদের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে দেশ ও জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়। জানা যায়, প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ: আ:) ইসলাম ধর্ম ব্যাপক প্রচারের লক্ষ্যে রসুল (স.)-এর শানে এ মাহফিল ১৯৭২ খিস্টাব্দে প্রবর্তন করেন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৫৩তম সীরতুন্নবী (স.) মাহফিল আগামী ২৭ সেপ্টেম্বর উদ্বোধন এবং ১৫ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...