বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

১৬ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ভূজপুর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে দীর্ঘ ১৬ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নরসিংদীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি নাম নিপত কর্মকারকে (৩৬)। তিনি ভূজপুরের রামগড় চা বাগান এলাকার যুবরাজ কর্মকারের ছেলে।

র‍্যাব জানায়, ২০০৭ সালের ২ অক্টোবর ভূজপুর থানা এলাকার বাসিন্দা হরিমোহন রায় ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরদিন ৩ অক্টোবর সকালেও তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়। ঝগড়া শেষে ভুক্তভোগী হরিমোহন রায় কাজের জন্য চা বাগানের উদ্দেশে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে তার স্ত্রীর ভাই নিপত কর্মকার পথরোধ করে বোনের সঙ্গে ঝগড়া নিয়ে কথা-কাটাকাটি করেন। একপর্যায়ে নিপত কর্মকার ভুক্তভোগীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন এবং এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিপত কর্মকারকে আসামি করে ভূজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভুক্তভোগী হরিমোহন রায়ের বোন। মামলার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত নিপত কর্মকার। তার অনুপস্থিতিতে মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষ হয়ে আসামি নিপত কর্মকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নিপত কর্মকার দীর্ঘ ১৬ বছর ধরে পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...